ভূমিকম্পের পর যে কথা মনে করিয়ে দিলেন আজহারী

Date:

- Advertisement -

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

এটি বাংলাদেশ ও ভারত দুই দেশেই অনুভূত হয়েছে। ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে চারদিকে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এরই মধ্যে ইসলামী চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান আজহারী ভূমিকম্পের বাস্তবতায় মনে করিয়ে দিলেন একটি কথা। তিনি তার ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছেন, ‘ভেবে দেখেছেন কি? আজ ভূমিকম্পের তীব্রতা আরো ভয়াবহ হলে খুব কম সংখ্যক মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ। সেই লিস্টে আপনি থাকতেন তো? উত্তর ‘না’ হলে, শুধরে নেওয়ার সুযোগ রয়েছে এখনো। এই কম্পনে টের না পেলেও, চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়ে দিবে। তাই আসুন, সময় থাকতে নিজেদের শুধরে নিই।’

এরপর তিনি জুড়ে দিলেন কুরআনের সূরা মুলকের একটি আয়াত, ‘তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকেসহ এ জমিনকে ধ্বসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে?’

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক...

সরবরাহ বাড়লেও শীতের সবজির দাম বাড়তি

বাজারে এখন ফুলকপি, বাঁধাকপি, শিম, শালগম, মুলাসহ বিভিন্ন ধরনের...

অন্তর্বর্তী সরকারের শপথকে বৈধ ঘোষণা করল আপিল বিভাগ

সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত...

পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান...