ফেসবুকে পোস্ট করা আ.লীগ নেতা গ্রেপ্তার

Date:

- Advertisement -

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘১৩ নভেম্বর আমরা সবাই ঢাকা যাব’ পোস্ট দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগের সেই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার সঙ্গে দলটির আরও ২ নেতাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে  ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৮ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডি থেকে ১৬ ব্যক্তির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন আওয়ামী লীগ নেতা মতিন মোল্লা। পোস্টে তিনি লেখেন, ১৩ তারিখে আমরা সবাই ঢাকা যাব। দলের দুর্দিনে আমরা দলের পাশেই আছি।

গ্রেপ্তাররা হলেন— ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নেতা টগরবন্দ ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাতবাড়িয়া গ্রামের মতিন মোল্যা (৩৫), পাঁচুড়িয়া ইউনিয়নের চর চাঁদড়া গ্রামের বাসিন্দা পাঁচুড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ মোল্যা (৬৭) ও গোপালপুর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি চর চান্দড়া গ্রামের কাজী রুবেল (৩৫)।

থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে ও বিএনপির সমর্থক লাভলু সর্দার। এছাড়া, মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে এই তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক...

সরবরাহ বাড়লেও শীতের সবজির দাম বাড়তি

বাজারে এখন ফুলকপি, বাঁধাকপি, শিম, শালগম, মুলাসহ বিভিন্ন ধরনের...

অন্তর্বর্তী সরকারের শপথকে বৈধ ঘোষণা করল আপিল বিভাগ

সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত...

পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান...