উড্ডয়নের পর ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে ঢাকায় ফিরে এলো বিমান

Date:

- Advertisement -

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটেরর ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। ২৫০০ ফিট ওপরে ওঠানোর পর ফ্লাইটটি আবারও বিমানবন্দরে আসার সিদ্ধান্ত নেয়।

শুক্রবার (২৭ জুন) সকালে বিমানের বিজি ৫৮৪ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল।

সামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পরে এক বিবৃতিতে জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি আন্তর্জাতিক ফ্লাইট বিজি ৫৮৪ (বোয়িং ৭৩৭-৮০০) ঢাকা থেকে সিঙ্গাপুরগামী যাত্রা শুরু করে।

বিমানটি বাংলাদেশ সময় ৮টা ৩৮ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যায়। ওড়ার পরপরই, প্রায় আড়াই হাজার ফুট উচ্চতায় পৌঁছালে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিনসংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

পরে বিমানটি বাংলাদেশ সময় ৮টা ৫৯ মিনিটে সম্পূর্ণ নিরাপদে অবতরণ করে। বিমানে মোট ১৫৪ জন যাত্রী এবং সাতজন ক্রু সদস্য ছিলেন, বিমানে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ ও সুস্থ রয়েছেন।

অবতরণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে রানওয়ে পুনরায় পরিদর্শন করা হয়, তবে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু বা পাখির চিহ্ন পাওয়া যায়নি। কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক...

সরবরাহ বাড়লেও শীতের সবজির দাম বাড়তি

বাজারে এখন ফুলকপি, বাঁধাকপি, শিম, শালগম, মুলাসহ বিভিন্ন ধরনের...

অন্তর্বর্তী সরকারের শপথকে বৈধ ঘোষণা করল আপিল বিভাগ

সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত...

পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান...